শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

১৪ এপ্রিল থেকে আরও ১ সপ্তাহ লকডাউন

ওবাইদুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা চিন্তা করছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।’

ওবায়দুল কাদের আজ শুক্রবার (৯ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংকালে এ কথা জানান।

তিনি বলেন, গত সোমবার থেকে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনও পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।

উল্লেখ্য, এর আগে সরকার ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল সরকার।

কাদের বলেন, মহামারির প্রথম ঢেউয়ের পর পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে নেওয়ার আগেই পৃথিবীতে প্রচণ্ড আঘাত হেনেছে দ্বিতীয় ঢেউ। ফলে বিধংসী পরিবর্তনে ভেসে যাচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার স্বপ্নগুলো। তিনি বলেন, ‘প্রচণ্ড এক ঝড়ের কবলে পড়ে হাত-পা গুটিয়ে শুধু নিয়তি নির্ভর হলে আমাদের চলবে না। লড়তে হবে। লড়াই করে জিততে হবে। হতাশার কারণ নেই। এ লড়াইয়ে নেতৃত্বে আছেন অসম সাহসের কাণ্ডারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শত বাধা-বিপত্তি মুখেও তিনি হাল ছাড়েন না।’

তিনি বলেন, ‘লকডাউনের মতো কঠোর পদক্ষেপে বিপর্যস্ত হবে আমাদের দেশের প্রান্তিক মানুষ। আসুন আমরা সংকীর্ণ রাজনীতি থেকে বেরিয়ে এসে দল-মত নির্বিশেষে আত্মমানবতার পাশে দাঁড়াই। সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের সাহায্যের হাত খেটে খাওয়া মানুষ ও ভাসমান জনগোষ্ঠী দুঃখ-কষ্টের লাঘব ঘটাতে পারে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION