বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে একদিনে করোনায় ৫জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল শুক্রবার ৩৮০ জনের পর আজ শনিবার (১০ এপ্রিল) ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হলেন ৪৪ হাজার ৯১ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার  তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৪২৯ জন এবং উপজেলায় ৯৪ জন। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ২ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৬৬ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৫০৭টি নমুনা পরীক্ষায় ২১ জন করোনা পজেটিভ শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষায় ১৩৮ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৬টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮১৮টি নমুনা পরীক্ষা করে ১৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION