শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন শেখ ফজলে নূর তাপস

ভয়েস নিউজ ডেস্ক:

মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর শনিবার (১৬ মে) দুপুরে নগর পিতার আসনে বসলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় মেয়রের স্ত্রী আফরিন তাপসও উপস্থিত ছিলেন।

করোনা সংকটের কারণে মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এবার বড় কোনও আয়োজন ছিল না। এতে উপস্থিত ছিলেন না বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনও।

এদিকে, গত ১৩ মে শেষ অফিস করেছেন বিদায়ী মেয়র সাঈদ খোকন। ওই দিন অফিস রুমে রাখা জাতীয় পতাকা ছুঁয়ে বিদায় নেন তিনি। যদিও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা ছিল বিদায়ী মেয়র সাঈদ খোকনের।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে নৌকা প্রতীকে চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে পরাজিত করেন শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন নবনির্বাচিত ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস এবং উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। একই দিন শপথ নেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলরাও। মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব বুঝে নিয়েছেন গত বুধবার (১৩ মে)।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তার মেয়াদকাল শুরু হবে। অর্থাৎ নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করবেন, সেদিন থেকেই শুরু হবে তার পাঁচ বছরের মেয়াদকাল। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION