শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল গতকাল শনিবার (১০ এপ্রিল), ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ এবং মোট মারা গেছেন ৯ হাজার ৭৩৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।

রবিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ২৯৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। এখন পর্যন্ত ৫০ লাখ ২ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং নারী ২৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ২৭৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৪৬০ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৪৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে ২ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৭৭ জন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION