শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদে ঘরমুখি মানুষ পরিস্থিতি জটিল হতে পারে:কাদের

ওবাইদুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ সতর্ক বাণী উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই, পরিস্থিতি অবনতিশীল যাতে না হতে পারে, সেজন্য শপিংমল, ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় তৈরি করা থেকে বিরত থাকুন।’

তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবেন। এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে। তাই, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাশত করবে না। ত্রাণ বিতরণে যেই অনিয়ম করবে দলীয় পরিচয়ে হলেও রেহাই পাবে না।’

তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সফলভাবে কাজ করে যাচ্ছে। তাই, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাশত করবে না।

সেতুমন্ত্রী বলেন, যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করে, তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সাহায্য দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সাবেক প্রচার সম্পাদক আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION