মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তিন মাস মাঠের বাইরে থাকবেন বেন স্টোকস

খেলাধুলা ডেস্ক:

আইপিএলে খেলতে গিয়ে আঙুল ভেঙ্গে যাওয়ায় অন্তত ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসকে। দেশটির ক্রিকেট কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানিয়েছে।

গত সোমাবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলের ম্যাচ চলাকালে ফিল্ডিং করার সময় ডিপ অঞ্চলে ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে স্টোকস এই ইনজুরির কবলে পড়েন।
বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থা্ন রয়্যালসের হয়ে ভারতে খেলতে থাকা স্টোকস কালই রওয়ানা দেবেন দেশের উদ্দেশ্যে। সোমবার লিডসে তার ক্ষতিগ্রস্ত আঙুলে অস্ত্রোপাচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ‘বৃহস্পতিবার আমরা বেন স্টোকসের বাঁ হাতের তর্জনির এক্সরে ও সিটি স্ক্যানের রিপোর্ট পেয়েছি। এতে মনে হচ্ছে এই অল-রাউন্ডারকে অন্তত ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে। ‘

এই ইনজুরির কারণে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে দুই টেস্টের সিরিজে খেলতে পারছেন না স্টোকস। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ম্যাচেও অংশ নিতে পারবেন না। আগামী জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে এই ইংলিশ অল-রাউন্ডারের মাঠে ফেরার একটা সম্ভাবনা আছে। একই মাসে ভারতের বিপক্ষে দেশের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তবে স্টোকসের খেলা নির্ভর করছে তার পুরোপুরি সুস্থ হওয়ার ওপর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION