মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ওজিলের পোষ্ট, রোহিঙ্গাদের পাশে দাঁড়ান

খেলাধুলা ডেস্ক:

পায়ের জাদুতে খানিক ছন্দ হারালেও ফুটবল মাঠের বাইরে দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন মেসুত ওজিল। মানবতার ফেরিওয়ালা বনে গেছেন তিনি। বিশ্বের কোনো প্রান্তে মুসলিমদের উপর নিপীড়ন চললে চুপ থাকেন না তুর্কি বংশোদ্ভুত এই জার্মান ফুটবলার। এবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে মিয়ানমারে অনিরাপদ থাকা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ওজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ওজিল লিখেছেন, ‘আমাদের মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়ানো দরকার। বিশেষ করে মিয়ানমারের মতো দেশে। যারা অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য দোয়া করছি। রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করছি। মুখ খোলার এখনই সময়।’

২০১৯ সালে আর্সেনালের হয়ে খেলার সময় সংখ্যালঘু উইগুর মুসলিমদের সমর্থনে চীনের সমালোচনা করেছিলেন ওজিল। এরপর চীনের পক্ষ থেকে পাল্টা তোপের মুখে পড়তে হয় এই মিডফিল্ডাকে। আর্সেনালের স্পন্সর প্রতিষ্ঠান ওজিলের মন্তব্য ভালোভাবে নেয়নি, ফলে প্রতিষ্ঠানটির চক্ষুশূল হতে হয় তাকে। এ কারণে আর্সেনাল দলে ব্রাত্য হয়ে পড়েন ওজিল। পরে তো দল ছাড়তে বাধ্য হন তিনি। নাম লেখান তুরস্কের দল ফেনেরবাচে।

এর আগে ২০১৮ ফুটবল বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন ওজিল। সেবার বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ায় সে বিতর্কের আগুন আরও বেড়ে যায়। এর রেশে পরবর্তীতে জাতীয় দল থেকে অবসর নিতে একপ্রকার বাধ্য হন ওজিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION