শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

ভয়েস নিউজ ডেস্ক:

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সোমবার রাতে বৈঠক করেছেন।সংগঠনটির মহাসচিব নূরুল ইসলাম জেহাদীর নেতৃত্বে এ প্রতিনিধিদলে সদ্য আটক হওয়া হেফাজত নেতা মামুনুল হকের ভাই মাহফুজুল হকও ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে দিনের বেলায় সংগঠনটির নেতারা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘ঢালাও গ্রেপ্তার’ বন্ধের দাবি জানানো হয়েছে বলে ওই বৈঠকে অংশ নেওয়া এক হেফাজত নেতা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানান।

এছাড়া ওই বৈঠকের পর প্রতিনিধি দলটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন, তাদের আলোচনায় মূলত তিনটি বিষয় এসেছে- ঢালাও গ্রেপ্তার বন্ধ, সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাগুলোর তদন্ত এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়া।গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন বৈঠকে অংশ নেওয়া হেফাজত নেতারা।

প্রসঙ্গত, গত কয়েক দিনে হেফাজতের ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে গত ২৬ মার্চ থেকে তিন দিন ধরে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় একশোটির মতো মামলা রয়েছে।

এছাড়াও ২০১৩ সালে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে যে সহিংসতা হয়েছিল, সেই মামলাগুলোও এখন তাদের কয়েকজন নেতাকে আটক দেখানো হয়েছে।বৈঠকে হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘এভাবে ঢালাও গ্রেপ্তারের কারণে ভুল বোঝাবুঝির’ পরিবেশ তৈরি হচ্ছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন, কোনো ঢালাও গ্রেপ্তার হচ্ছে না; বরং সাম্প্রতিক সময়ে যেসব সহিংসতা ঘটেছে, সেগুলোর ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।

হেফাজত নেতারা বলছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাগুলোর সঠিক তদন্তের অনুরোধ করেছেন। একই সঙ্গে বলেছেন, হেফাজত সরকারের প্রতিপক্ষ নয়, এমনকি তারা কোনো রাজনৈতিক সংগঠনও নয়।

তারা বলছেন, তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছেন এটি তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বোঝানোর চেষ্টা করেছেন।

একই সঙ্গে রোজার মাসে কওমি মাদ্রাসার আয় বেশি হয় এবং অনেক মাদ্রাসায় ‘এতিম শিক্ষার্থী’রা থাকে উল্লেখ করে মাদ্রাসাগুলো খুলে দেওয়ার কথা বললে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION