বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

প্রাণ বাঁচাতে বিনামূল্যে চট্টগ্রাম নগর পুলিশের অক্সিজেন ব্যাংক

বশির আল মামুন:
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবিলায় প্রতিটি থানায় গড়ে তোলা হয়েছে অক্সিজেন ব্যাংক। করোনার সময়ে অক্সিজেন-সংকটে ভুগতে থাকা মানুষের পাশে দাঁড়াতে এ ব্যতিক্রমী ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে সিএমপি। এর ফলে প্রতিদিন বহু পরিবারের জরুরি মুহূর্তে অক্সিজেন সিলিন্ডারের দুশ্চিন্তা দূর করবে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রব জানান, করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে পুলিশ।

দুই দিন আগে থেকে করোনা মোকাবিলায় প্রতিটি থানায় গড়ে তোলা হয়েছে অক্সিজেন ব্যাংক। আজ নগরের ১৬ থানায় আপাতত তিনটি করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের অনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও অক্সিজেন সিলিন্ডার রাখা হবে। আমাদের সেন্ট্রাল অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার কিছু জমা রয়েছে।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে অনেকে হোম আইসোলেশনে রয়েছে। এতে আক্রান্ত ব্যক্তির শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। যথা সময়ে অক্সিজেনের সরবরাহ না থাকায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করছে। অনেকের হঠাৎ করে অক্সিজেনের প্রয়োজন পড়ে। হাসপাতালে যেতে প্রায় কয়েক ঘণ্টা প্রয়োজন পড়ে। সে সময় থানা থেকে অক্সিজেন সংগ্রহ করে হাসপাতালে যেতে পারবে। অক্সিজেন-সংকটে ভুগতে থাকা যেকোনো ব্যাক্তির জরুরি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে নগরের যেকোনো থানা থেকে অক্সিজেন সরবরাহ করতে পারবে। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে সেই সিলিন্ডার প্রয়োজনমতো রিফিল করা যাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION