মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির জোড়া গোলে বার্সেলোনা জয়

খেলাধুলা ডেস্ক:

গত অক্টোবরে গেতাফের মাঠে গিয়ে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। মৌসুমে কাতালান জায়ান্টদের এটি ছিল প্রথম হার। এবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে তারই যেন প্রতিশোধ নিল রোনাল্ড কোম্যানের দল। লিওনেল মেসির জোড়া গোলে গেতাফেকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। সেই সঙ্গে লা লিগার শিরোপা ভাগ্যও নিজেদের হাতে রাখল তারা।

অ্যাথলেটিকো বিলবাওকে বিধ্বস্ত করে কোপা দেল রে’র শিরোপা জয়ের আনন্দ তরতাজা থাকতেই গেতাফের বিপক্ষে মাঠে নামে বার্সা। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া কোম্যানের দল এগিয়ে যায় অষ্টম মিনিটে। বুসকেটসের পাসে জাল খুঁজে নেন মেসি।

কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ১২তম মিনিটে লংলের আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে একই ভুল করে গেটাফেও। ২৮তম মিনিটে চাকলার আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় বার্সা। মেসি নিজের দ্বিতীয় গোলের দেখা পান ৩৩তম মিনিটে।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে চেষ্টা করে গেতাফে। ৬৯তম মিনিটে উনালের পেনাল্টি থেকে ব্যবধানও কমায় তারা। তবে ম্যাচের শেষদিকে ফের জ্বলে ওঠেন মেসি। এলএমটেনের পাসে বার্সার ব্যবধান ৪-২ করেন আরাউয়ো। হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু সেই সুযোগ না নিয়ে তিনি যোগ করা তৃতীয় মিনিটে পাওয়া পেনাল্টি নিতে দেন গ্রিজম্যানকে। সফল স্পট কিকে গেতাফের জালে শেষ বলটি জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে সেভিয়াকে টপকে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়োগো সিমিওনের দল সিংহাসন দখলে রেখেছে হুয়েস্কোকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION