বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের জরুরী প্রস্তুতি সভা

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় মহেশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জরুরী প্রস্তুতি সভা ও আলোচনা সম্পন্ন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম।

মহেশখালী উপজেলা পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) রাসেদুল ইসলাম বলেন, সভায় আসন্ন বিপদ ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রথম পর্যায়ে মহেশখালীর জনগণকে সতর্ক থাকা অনুরোধ করা হয়। অবস্থা ও পরিস্থিতির ‍উপর বিবেচনা করে পরে করণীয় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের কারণে কক্সবাজার সহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, সাগর উত্তাল রয়েছে, এসব এলাকার সকল ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক আবু মহসিন জানান, ঘূর্ণিঝড় আম্ফান দ্রুতই শক্তি বৃদ্ধি করছে। ফলে এটি বিপদও বাড়াচ্ছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার ভয়েসকে তিনি এসব তথ্য জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION