বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফিরিয়েছে তাইজুল

খেলাধুলা ডেস্ক:

চতুর্থদিনের শুরুতে অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (১২) সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করেছে। ব্যাটিংয়ে আছেন ওপেনার দিমুথ করুনারত্নে (৪৬) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১০)। স্বাগতিকেরা লিড নিয়েছে ৩১৪ রানের। লঙ্কানরা ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশ প্রথম ইনিংস অলআউট হয় ২৫১ রানে। ফলোঅন করানোর সুযোগ থাকলেও ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনের শেষভাগে টপ-অর্ডারের ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারাও।

ওপেনার লাহিরু থিরিমান্নে (২) মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার পর ওশাদা ফার্নান্দো (১) ফেরেন তাইজুলের বলে। অধিনায়ক করুনাত্নে ১৩ ও ম্যাথিউস ১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION