মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মোস্তাফিজের বোলিংয়ে আলোর ঝলক

খেলাধুলা ডেস্ক:

এবারের আইপিএলে ক্রমেই নিজের বোলিং প্রতিভা দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সেইসঙ্গে তার দল রাজস্থান রয়্যালসও উন্নতি করছে।সর্বশেষ আসরের ২৮তম ম্যাচে জস বাটলারের সেঞ্চুরি ও বোলারদের নৈপুণ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫৫ রানের বড় জয় পেয়েছে রাজস্থান।
রোববার (০২ মে) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে হায়দ্রাবাদ।

২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মোস্তাফিজ-ক্রিস মরিসদের ধারালো বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মোস্তাফিজের শিকার হন ওপেনার মনিশ পান্ডে। এছাড়া ৩০ রান করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো।

এদিন রাজস্থানের সবচেয়ে সফল বোলার ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিসও ৩টি উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাটলারের তাণ্ডব দেখে হায়দ্রাবাদ বোলাররা। ইংলিশ এই ওপেনার শেষ পর্যন্ত ৬৪ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় ১২৪ রান করে বিদায় নেন। অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৪৮ রান।

দারুণ সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন বাটলার।এ জয়ে ৭ থেকে ৫-এ উঠে এলো রাজস্থান। ৭ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে তারা। আর সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে হায়দ্রাবাদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION