শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:আজ মারা গেলেন ৫৬ জন

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৬ জন। এর আগে গতকাল ৪৫ ও গত পরশু ৩৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৯৩৪ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৩৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৭৩ হাজার ৫১৩ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১ হাজার ৩৮৬ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও ১৮ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে এক জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩০ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সূত্র:দ্যা ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION