বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

অন্তত আগামী ঈদ পর্যন্ত কঠোর থাকবে থানা প্রশাসন-ওসি মহেশখালী

মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে ওসি প্রভাস চন্দ্রধর

ভয়েস প্রতিবেদক, মহেশখালী :

মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে কভিড ১৯ বিষয়ে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে অভিযান পরিচালনা করেন মহেশখালী থানা প্রশাসন।

আজ সোমবার অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন মহেশখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) প্রভাষ চন্দ ধর।

তিনি বলেন, গোরকঘাটা বাজারে মোটামুটি কয়েকদিন স্বাস্থ্য সচতেনতা নিয়ে ভাল অবস্থানে ছিল। কিন্তু আজ বাজারে সামাজিক দূরত্বের প্রতি কোনো ধরনের ভাল অবস্থানে ছিলনা। তাই আজকে এই হঠাৎ অভিযান পরিচালনা করা  হয়। এবং অন্তত আগামী ঈদ পর্যন্ত এই কঠোর অবস্থানে থাকবে থানা প্রশাসন। তাই সবাইকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলাফেলা করার অনুরোধ করেন।

গোরকঘাটা বাজারে মহেশখালী থানা পুলিশ

পাশাপাশি জনগনের উদ্দেশ্যে বলেন,  সাধারণ মানুষ থেকে সচেতন সবাই যদি  স্বাস্থ্য সচেতন হন, সামাজকি দূরত্ব বাজায় রাখেন এবং ঘরে অবস্থান করেন তাহলে থানা প্রশাসন এই মহেশখালী উপজেলার নিয়ন্ত্রিত পরিস্থিতি মোকাবেলা করে একটা আরো স্থিতিশীল ভাল পরিবেশ উপহার দিতে পারবেন।

উল্লেখ্য, ১০ মে পর থেকে গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতি জরুরী প্রয়োজনীয় দোকানগুলো বন্ধ রাখে একদিন খোলারপর সামাজিক দূরত্ব বাজায় রাখতে না পারার কারণে। তারপর কিছু দোকানদার ও ক্রেতা-বিক্রতা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সচেতন না হয়ে বাজারে কেনা বেচা করায় এই অভিযান চালান থানা প্রশাসন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION