বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

জামাত নেতা শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড

ভয়েস নিউজ ডেস্ক:

হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৫ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাটহাজারীর ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় শাহজাহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এর আগে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে তাকে আটক করা হয়।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরার সদস্য। তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আটকের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘শাহজাহান চৌধুরীকে শুক্রবার (১৪ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতার ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION