বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

বিদায় নিচ্ছেন জিনেদিন জিদান

খেলাধুলা ডেস্ক:

লা লিগার শিরোপা জিতবে কী রিয়াল মাদ্রিদ? যদি না জেতে তাহলে খালি হাতে রিয়াল মাদ্রিদ ছাড়তে হবে জিনেদিন জিদানকে।রিয়ালের কোচ এরই মধ্যে শিষ্যদের জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়ছেন। সে হিসেবে বেনজামা, মার্সেলোরা জিদানকে মাত্র ২ ম্যাচের জন্য পাচ্ছেন।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে চেলসির কাছে হেরে বিদায় নেওয়ার পর এবং লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময় খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা জানান জিদান। সেদিন তার বৈঠকের জন্য সংবাদ সম্মেলনেরও দেরি হয়েছিল। মার্কার দাবি, জিদান গত ৮ মে তার রিয়াল ছাড়ার কথা শিষ্যদের জানান।

এ নিয়ে দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদের কোচ থেকে সরে দাঁড়াচ্ছেন জিদান। ২০১৮ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ঐতিহাসিক ক্লাবটি ছেড়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। এক বছর পর তাকে আবার ফিরিয়ে আনে রিয়াল।

রিয়ালের হয়ে ১১ ট্রফি জিতেছেন জিদান। এবার লা লিগা জিতলে ১২তম শিরোপা জিতবেন। রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘একটা সময় আসে যখন আপনার উপস্থিতি অনেক ভালো কিছু এনে দেয়। আবার একটা সময় আসে যখন আপনার অনুপস্থিতিও ভালো কিছু এনে দিতে পারে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION