শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

ফের দোকানপাট বন্ধ ঘোষনা-মালিক সমিতি

ভয়েস নিউজ ডেস্ক:

ঈদ পরবর্তী সময় রোববার (১৬ মে) থেকে দোকানপাট, শপিংমল খোলার কথা থাকলেও নতুন করে লকডাউন বা বিধি-নিষেধের সময় বাড়ানোর কারণে বন্ধ থাকবে। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

হেলাল উদ্দিন বলেন, ঈদের আগে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধের সময় নির্ধারণ করেছিল। কিন্তু এখন নতুন করে আরও সময় বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আপাতত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বন্ধ থাকবে। তবে, সরকারের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, লকডাউনের মধ্যেও এবছর দোকানপাট-শপিংমল খোলা ছিল। রমজান মাস ও ঈদকেন্দ্রীক বিক্রি কেমন হয়েছে-এ প্রশ্নে এফবিসিসিআইয়ের সাবেক এই সহ-সভাপতি বলেন, বিক্রি ভালো হয়নি। রোজার শেষের দিকে কিছুটা বেড়েছিল। তবে কি পরিমাণ বিক্রি হয়েছে সেই হিসাব এখনো পাইনি। শপিংমল এবং মার্কেট কমিটির পক্ষ থেকে এই তথ্য এখনো আসেনি। এজন্য আরও চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে। দোকন বন্ধ থাকলে তা আরও বেশি সময় লাগবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION