মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসি না থাকলে গোল করবে কে, প্রশ্ন কোম্যানের

খেলাধুলা ডেস্ক:

মেসি না থাকলে গোল করবে কে, প্রশ্ন কোম্যানের
এক রাউন্ড আগেই বার্সেলোনার লা লিগা শিরোপার মিশন শেষ। সেল্তা ভিগোর কাছে ২-১ গোলে হেরে ছিটকে গেছে কাতালান জায়ান্টরা। লিওনেল মেসি গোল করলেও ম্যাচটি জিততে ব্যর্থ তারা। এখন দলের মধ্যে চাপা উদ্বেগ, ন্যু ক্যাম্পে কি এটাই আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ গোল! ঘুরেফিরে একটাই প্রশ্ন- ফ্রি ট্রান্সফারে এই মৌসুম শেষে চলে যাচ্ছেন তিনি? উত্তর পেতে বেশি আর দেরি নেই, কিন্তু মেসিকে ছাড়া বার্সার আক্রমণভাগের ধার আগের মতো থাকবে না বলে কোচ রোনাল্ড কোম্যানের ভয়।

বার্সা কোচের মতে, মেসিকে ছাড়া দলটির জন্য খেলা হবে ‘অসম্ভব’। এই মৌসুমে শেষ হচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর চুক্তির মেয়াদ। নতুন চুক্তি না করলে জুনের পর আর বার্সার জার্সিতে দেখা যাবে না মেসিকে। তাতে হতাশা নিয়েই ন্যু ক্যাম্পকে বিদায় জানাতে হবে তাকে। লিগের শেষ পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে তারা। সবশেষ ম্যাচটি হেরে শিরোপার ক্ষীণ আশাও শেষ। এমন ম্যাচে মেসির গোল বৃথা গেছে।

মেসিকে নিয়ে ম্যাচ শেষে কোম্যান বলেছেন, ‘লা লিগায় সে ৩০ গোল করেছে এবং অনেক পয়েন্ট এনে দিয়েছে আমাদের। এটা লিওর জন্য প্রশ্ন। আমার ও ক্লাবের আশা সে আমাদের সঙ্গে থাকবে। কারণ লিও যদি এখানে না থাকে, তাহলে কে গোল করতে যাচ্ছে সেটা নিয়ে আমার সংশয় আছে।’

আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বার্সা সতীর্থ জোর্দি আলবারও, ‘চলুন আশা করি সেটা হবে না। যদিও এই সিদ্ধান্তটা তাকেই (মেসি) নিতে হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION