মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তামিমের ব্যাটে ঝড়

খেলাধুলা ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই হলো তামিম ইকবালের। অনুশীলন ম্যাচে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও।
বৃহস্পতিবার বিকেএসপিতে আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়। বিসিবি লাল ও সবুজ দলে ভাগ হয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। লাল দলের অধিনায়ক তামিম ইকবাল, আর সবুজ দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমের নেতৃত্বাধীন লাল দল পাঁচ উইকেটে জয় পায়। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম।

আজকের অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের ফর্ম দেখিয়েছেন তামিম। ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৫৮ বলে করেছেন ৮০ রান। তার ইনিংসে সাতটি চার ও চারটি ছক্কা ছিল। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিমও। ৫৫ বলে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬৪ রান। ৬টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। প্রথমে ব্যাট করে বিসিবি সবুজ দল ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৪ রান করে।

জবাবে তামিম-মুশফিকের ব্যাটিংয়ে ৪১ ওভারে ৫ উইকেটে ২৮৮ রান করে ম্যাচ জিতে লাল দল। বিসিবি সবুজ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। আফিফ ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ রান করেন। ওপেনার হিসেবে সৌম্য সরকার ৬০ রান করেন। তিন নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ২০ বলে করেন ২৮ রান। ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা ছিলেন নিষ্প্রভ।

শুক্রবার (২১ মে) নিজেদের মধ্যে একই ভেন্যুতে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। এরপর ২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION