শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
করোনাভাইরাস, ফাইল ছবি ভয়েস নিউজ ডেস্ক:
করোনা টেস্ট করতে আসা মানুষের ভিড়করোনা টেস্ট করতে আসা মানুষের ভিড়
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১২ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫০৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২৯ জন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন
শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।