বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী পলিথিনমুক্ত রাখতে হবে, পরামর্শ সংসদীয় কমিটির

কর্ণফুলী নদী।ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

কর্ণফুলী নদীর তলদেশ পলিথিনমুক্ত রাখতে নদীর সঙ্গে সংযোগ থাকা খালগুলোর মুখে নেট বসানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বন্দর কর্তৃপক্ষকে নিজস্ব অর্থায়নে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, চট্টগ্রাম বন্দরের বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদির মজুত, রক্ষণাবেক্ষণ, হ্যান্ডলিং ও পরিবহন আইন এবং নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য শাজাহান খান বলেন, ‘কর্ণফুলী নদীতে যেসব খাল দিয়ে এই বর্জ্য আসে, সেই খালগুলোর সঙ্গে নদীর সংযোগস্থলে নেট বসানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেখানে স্লুইস গেট করুক বা যাই করুক, পলিথিন পরিষ্কারের লোক লাগবে। কথা ছিল সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটা পরিষ্কার করবে। মন্ত্রণালয় এ নিয়ে মিটিংও করেছিল। কিন্তু ফলপ্রসূ কিছু পাওয়া যায়নি। এজন্য বলা হয়েছে বন্দরের টাকায় এই কাজটি করা হবে।’

জানা গেছে, কর্ণফুলীর অনেক স্থানে পলিথিন ও প্লাস্টিকের দুই থেকে সাত মিটার আকারের স্তর জমেছে। ২০১৯ সালের মে মাসে কর্ণফুলীর নাব্য ফিরিয়ে আনতে ২৫৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘সদরঘাট থেকে বাকলিয়ার চর খনন প্রকল’ চলমান রয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে তিনটি ছোট ড্রেজার দিয়ে খনন কাজ শুরু করা হয়। কিন্তু নদীর তলদেশে জমে থাকা পলিথিনের কারণে সেই কাজ থেমে যায়। চীন থেকে আনা একটি সাকশন ড্রেজারও ফেরত পাঠাতে হয়েছে।

গত জানুয়ারিতেও কর্ণফুলীর পলিথিন অপসারণ নিয়ে আলোচনা করে সংসদীয় কমিটি। ওই বৈঠকে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর আবর্জনা ও পলিথিন অপসারণ করার জন্য জরুরিভিত্তিতে ‘গ্র্যাব ড্রেজার’ সংগ্রহ করে কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

এদিকে বৃহস্পতিবারের বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশ পলিথিনমুক্ত রাখার জন্য সুপরিকল্পিত কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার জন্য নৌমন্ত্রী এবং সচিবকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে আমদানি করা যেসব কন্টেইনারে বিপজ্জনক, দাহ্য ও বিস্ফোরক রয়েছে, সেসব কন্টেইনারের গায়ে পণ্যের নাম সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা এবং লাল স্টিকার সংযুক্ত বাধ্যতামূলক করার জন্য কমিটি সুপারিশ করে।

গত বছর লেবাননের রাজধানী বৈরুতে বন্দরের গুদামে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহতের ঘটনার পর সংসদীয় কমিটি এনিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করে। গতবছরের ২৭ অগাস্ট ওই বৈঠকে সংসদীয় কমিটি চট্টগ্রাম বন্দরে মজুত থাকা বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে।

এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘বন্দরে দাহ্য পদার্থ ব্যবস্থাপনার পৃথক নীতিমালা রয়েছে। সে অনুযায়ী কাজ হচ্ছে। যেসব কন্টেইনারে বেশি বিপজ্জনক পদার্থ থাকবে, সেগুলোতে লাল স্টিকার দিতে বলেছি।’

বৈঠকে চট্টগ্রাম বন্দরে চুরি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের ১০১ জন কর্মকর্তা-কর্মচারী শহীদ হওয়ায় তাদের স্মরণে মেরিন মিউজিয়াম স্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION