শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

চীনের সিনোফার্মের টিকা কেনার অনুমোদন

ভয়েস নিউজ ডেস্ক:

জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মার তৈরি ১৫ মিলিয়ন সার্স কোভিড টু ভ্যাকসিন আমদানি করবে সরকার। সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি ভ্যাকসিন ১০ ডলার হিসেবে বাংলাদেশি টাকায় মোট ব্যয় হবে এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজ ভ্যাকসিনের দাম পড়বে ১০ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটি এ অনুমোদন দেয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অনুমোদিত ক্রয়প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, স্বাস্থ্য বিভাগের একটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হয়। প্রস্তাবটি হলো, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে চীনের তৈরি সার্স কোভড টু ভ্যাকসিন ভেলোসেল ক্রয়ের প্রস্তাব। প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছেন কমিটি।

তিনি বলেন, আগামী জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে ৫ মিলিয়ন ডোজ করে মোট ১৫ মিলিয়ন ডোজ সার্স কোভিড টু ভ্যাকসিন সরবরাহ করা হবে।

কি পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩ মাসে মোট ১৫ মিলিয়ন বা এক কোটি ৫০ লাখ ডোজ সরবরাহ করা হবে।

আমাদের দেশি কোন প্রতিষ্ঠান আছে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, আমাদের দেশি কোনো প্রতিষ্ঠান নেই। চায়না সরকারের সঙ্গে সিনোফার্ম কোম্পানির চুক্তির মাধ্যমে সরবরাহ করা হবে। জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে এক কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে সংস্থাটি।

গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা চীন থেকে ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিন সংগ্রহ করবো। ইতোমধ্যে আমরা তাদের কাছে চাহিদা পত্র পাঠিয়েছি। এছাড়া গত ১২ মে চীন থেকে উপহার হিসেবে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ সিনোফার্মার ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION