মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইমরানে ব্যাটে ঝড়

খেলাধুলা ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ওপেনার-উইকেটরক্ষক ইমরান উজ্জামানের ঝোড়ো ব্যাটিংয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ১৯ রানে জিতেছে ফরহাদ রেজার দল।

বুধবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে প্রাইম দোলেশ্বর। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩০ রানে অলআউট হয় খেলাঘর।

প্রাইম দোলেশ্বরের হয়ে শুরুতে ঝড় তোলেন ইমরান। ১৭ বলে ৩ চার ও ৪ ছয়ে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। এ ছাড়া সাইফ হাসানের ২৮ ও মার্শাল আইয়ুবের ২১ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় তারা।

খেলাঘরের হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেন খালেদ আহমেদ ও মাসুম খান।

জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। দলীয় ১৫ রানে তিন টপ-অর্ডারকে হারায় তারা। এরপর এক প্রান্ত আগলে রেখে ধীরস্থির ব্যাটিংয়ে দলকে টেনে নিতে চেষ্টা করেন ফরহাদ হোসেন। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সালমান হোসেন (১৪)।

এরপর ৩৫ বলে ৩ চারে ৩৩ রান করে বিদায় নেন ফরহাদও।

১০ বলে ১ ছয়ে ১২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজও। শেষদিকে লোয়ার-অর্ডার ব্যাটসম্যান ১৯ বলে ২ চার ৩ ছয়ে ৩৭ রান করে কেবল পরাজয়ের রান ব্যবধানটুকু কমাতে পেরেছেন।
প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট ভাগাভাগি করেন কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, এনামুল হক জুনিয়র।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION