বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় অজ্ঞাত সিটি বাসের ধাক্কায় মো. আমিনুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাত ৯টার দিকে থানার সাগরিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. আমিনুর রহমান পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মেম্বার বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে পাহাড়তলী থানা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনেন তার স্বজনরা। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ভয়েস/আআ