মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চিলির কাছে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারাল আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। শুক্রবার দুটি গোলই হয় প্রথমার্ধে।

সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। এরপর সমতা টানেন চিলির আলেক্সিস সানচেস।

ম্যাচের ২৪তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিকে মেসি এমনিতে ‘দুর্বল’। মাঝে মাঝে শটও নেন না। কিন্তু এদিন নিজেই এগিয়ে এলেন। তাতে সফলও হন।

৩৬তম মিনিটে সমতায় ফেরে চিলি। চার্লেস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাটব্যাকে বল পান সানচেস। অরক্ষিত এই স্ট্রাইকার ফাঁকা জালে বল পাঠানোর কাজটা সারেন অনায়াসে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে তার প্রথম গোল।

প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধে মেসি প্রাণপণ চেষ্টা করেও দলকে পূর্ণ পয়েন্ট এনে দিতে পারেননি। একবার তার শট পোস্টেও লাগে।

বাছাই পর্বের পাঁচ ম্যাচে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দলটি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। শনিবার তারা মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা একুয়েডরের।

আগামী বুধবার কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা। একই দিন বলিভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে চিলি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION