মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্রাজিল কোপা আমেরিকা খেলতে চায় না

খেলাধুলা ডেস্ক:

ব্রাজিলের কোচ তিতে জানিয়েছেন, তার স্কোয়াডের কয়েকজন সদস্য নিরাপত্তাজনিত ভয়ের কারণে আসন্ন কোপা আমেরিকা খেলতে চায় না।আর্জেন্টিনা থেকে সরিয়ে কোপা আমেরিকা স্থানান্তরিত করা হয়েছে ব্রাজিলে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি ভালো নয় লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতেও। আর এই ভয়েই কোপায় খেলতে চান না অনেক ব্রাজিলিয়ান।

কোপা ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্তে অনেকে নাখোশ। ব্রাজিল অধিনায়ক কাসেমিরো ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও আসেননি। অধিনায়কের না আসার কারণ সম্পর্কে কোচ তিতে বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে প্রেসিডেন্টের বিপক্ষে খেলোয়াড়দের খুবই পরিষ্কার মন্তব্য রয়েছে। যার কারণে আজ কাসেমিরো সংবাদ সম্মেলনে অনুপস্থিত।’

করোনার বিরূপ আবহের মধ্যে ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজিত হবে কিনা তা এখনো শঙ্কায়। যদি হয়ও, তবে কাসেমিরোর মতো তারকা খেলোয়াড়রা থাকবে তো?

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION