মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন সাকিব

খেলাধুলা ডেস্ক:

বিতর্ক আর সাকিব যেন হাত ধরাধরি করে হাঁটে। এক সপ্তাহও পার হয়নি তার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনার। এজন্য কড়া সতর্কবার্তাও পেয়েছেন তিনি ও তার ক্লাব মোহামেডান। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে সব সীমা পেরিয়ে গেলেন। প্রথমে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি, এরপর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং সবশেষ অদ্ভুত আচরণে তিন স্টাম্প উপড়ে আছাড় মারা!

আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের লিগ ম্যাচে এইসব বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব। এখানেই শেষ নয়! বৃষ্টির কারণে খেলা বন্ধ ঘোষণা করার পর আশালীন ভঙ্গিতে আবাহনীর ড্রেসিংরুমের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আব্দুল মজিদ এবং পারভেজ হোসেন মিলে তোলেন ৩৭ রান। ইমন বিদায় নেন ২৬ রান করেন। তবে ব্যাট হাতে আজ বেশ সফল সাকিব। করেছেন ২৭ বলে ৩৭ রান। যদিও মাঝে একবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। শেষদিকে ২২ বলে ৩০ রানের ইনিংস খেলে মোহামেডানকে ১৪৫ রানের সংগ্রহে পৌঁছে দেন মাহমুদুল হাসান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION