শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:দেশে আরও ৩৯ জন মারা গেছেন

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জন মারা গেছেন; যেখানে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া গত একদিনে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭ জন।

শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত একদিনের ৩৯ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত এই মহামারিতে মারা গেলেন ১৩ হাজার ৭১ জন। এ ছাড়া নতুন এক হাজার ৬৩৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত শনাক্ত হলেন আট লাখ ২৪ হাজার ৪৮৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনা থেকে দেশে সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ৬৪ হাজার ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৬৬১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৯ হাজার ৫৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৭৯৮টি।

দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন নয় হাজার ৪০৬ জন আর নারী মারা গেছেন তিন হাজার ৬৬৫ জন।

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল ও রংপুর বিভাগের আছেন দুইজন করে আর সিলেট বিভাগের আছেন একজন। আর এই ৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বাড়িতে মারা গেছেন তিনজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৪৭ জন, চট্টগ্রাম বিভাগের ৬৯৭ জন, রংপুর বিভাগের ৩০ জন, খুলনা বিভাগের ১১০ জন, বরিশাল বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ৫৩ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন দুইজন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION