শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

বাংলাদেশ স্পষ্ট রোডম্যাপ চায় রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সুস্পষ্ট রোডম্যাপের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গেনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মন্ত্রী একথা বলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু না হলে এবং এই সমস্যা দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণসহ গোটা অঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূতকে জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বৈঠকে বিশেষ দূত বার্গেনারকে ভাসানচর সম্পর্কে অবহিত করেন মন্ত্রী। এসময় তাকে ভাসানচর পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION