শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি গণতান্ত্রিক পরিবেশ ধংসের কারিগর-কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি দেশের , প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ জুন) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।’

সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপি’র হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, লাশের পাহাড় হবে। প্রতিশোধ প্রবণ ওই দল ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।’ বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের জন্য এখন করোনা ও উগ্র সাম্প্রদায়িকতা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সেতুমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেখানে সাংগঠনিক সমস্যা আছে সেখানে স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগের যেসব কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে, সেসব কমিটি নিয়ে কারো কোনও অভিযোগ থাকলে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনি ট্টাইব্যুনালে অভিযোগ জমা দিতে পারবেন।’ সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION