শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বাধাগ্রস্ত করছে বিএনপি:কাদের

ওবায়দুল কাদের,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বাধাগ্রস্ত করতেই সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের লক্ষ্য অস্থিতিশীলতা তৈরি করে দেশের ইমেজ নষ্ট করা এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা।”

রাজনৈতিক ভবিষ্যৎ ‘অন্ধকার’ বলেই বিএনপি দেশের আলোকিত অভিযাত্রা থামিয়ে দিতে চায় মন্তব্য করে তিনি বলেন, “দেশ-বিদেশে বিএনপি অর্থ বিনিয়োগ করছে বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা ও সম্ভাবনা নষ্ট করে দিতে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “১২ বছর আগের বাংলাদেশ ও আজকের বাংলাদেশ উন্নয়ন ও অর্জনে আকাশ-পাতাল পার্থক্য।

“বাংলাদেশের এই বিশাল উন্নয়ন, অর্জনই বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।” সম্মেলনে আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের জনবান্ধব ও গণমুখী চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করার আহবান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নতুন নেতৃত্ব বাছাইয়ের একটি সাংগঠনিক প্রক্রিয়া, এর সঙ্গে পরাজয়ের কোনো গ্লানি নেই, তেমনি কারো বিজয়েরও উল্লাস নেই।

“যারা নেতা নির্বাচিত হবেন তাদের উপর দায়িত্ব বর্তায় নেতা-কর্মীদের রাজনৈতিক দায়বদ্ধতা শেখানোর, সততা ও কর্মনিষ্ঠা চর্চার।”

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালপুর রহমান বাবুসহ অন্যান্য নেতারা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

সূত্র:বিডিনিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION