মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসএলে নাটক, ১০ জন নিয়ে ফিল্ডিংয়ে পেশোয়ার

খেলাধুলা ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে ঘটে গেল অদ্ভুত কাণ্ড। দ্বিতীয় এলিমেনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমি ফিল্ডিং করলো ১০ জন নিয়ে। সেটাও কয়েক বল নয়, পাক্কা তিন ওভার। পেসার মোহাম্মদ ইরফানের ইনজুরি নিয়ে সন্তুষ্ট না হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে অতিরিক্ত ফিল্ডার মাঠে নামতে পারেনি পেশোয়ার।

১১তম ওভারে নিজের বোলিং স্পেল শেষ করতে আসেন ইরফান। প্রথম বল করার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিরতি দিয়ে বোলিং করে নিজের ওভার শেষ করেন বাঁহাতি পেসার। এরপর মাঠ থেকে উঠে যান। ১২তম ওভারে সীমানার কাছে তার পায়ের চিকিৎসা দেওয়া হয়। এ সময়ে ফিল্ডিংয়ে নামেন হায়দার আলী।

ওভার শেষে আম্পায়ার আলীম দার ফিল্ডার হায়দার আলীকে মাঠ থেকে উঠে যেতে বলেন। কারণ খেলায় দেরি হচ্ছিল। কিন্তু মাঠে নামতে পারেননি ইরফান। ফলে ১৩তম ওভারে ১০ জন নিয়ে ফিল্ডিং করে পেশোয়ার। ১৪তম ওভারে অতিরিক্ত ফিল্ডার নামানোর আবেদন করেছিল পেশোয়ার। কিন্তু আলীম দার কোনোভাবেই ইরফানের ইনজুরি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এজন্য অতিরিক্ত ফিল্ডারকে মাঠে নামতে দেননি। ১৫তম ওভারেও একই অবস্থা।

১৬তম ওভারে আম্পায়ারের সঙ্গ দীর্ঘ আলাপ করেন পেশোয়োরের অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। এরপর হায়দার আলীর পরিবর্তে খালিদ উসমানকে মাঠে নামতে অনুমতি দেন তিনি।

ইনজুরি নিয়ে ইরফান নাটক করছিলেন কি না তা নিশ্চিত হতেই আলীম দার অতিরিক্ত ফিল্ডার মাঠে নামার অনুমতি দেননি। প্রথম ইনিংস শেষে জানা যায়, পায়ে ক্র্যাম্প হওয়ায় ফিল্ডিংয়ে অসুবিধা হচ্ছিল ইরফানের।

ম্যাচ অবশ্য পেশোয়ার জয়ের স্বাদ পেয়েছে। আগে ব্যাটিং করা ইসলামাবাদ ৯ উইকেটে ১৭৪ রান তোলে। পেশেয়ার ১৯ বল আগে ৮ উইকেটের জয় নিশ্চিত করে। ৪ ওভার বোলিং করে ২১ রানে ১ উইকেট নিয়েছিলেন ইরফান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION