বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ইউরোর কোয়ার্টার ফাইনালে যারা খেলবেন

খেলাধুলা ডেস্ক:

দেখতে দেখতে চূড়ান্ত হয়ে গেছে ইউরোর কোয়ার্টার ফাইনাল। রোমাঞ্চকর শেষ ষোলোতে চমক আর ফেভারিটদের বিদায়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবারের আসর।যে গ্রুপ অব ডেথ নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি সেই গ্রুপের কেউই শেষ আটে জায়গা করে নিতে পারেনি।

মূলত ওই গ্রুপেই ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্যতম ফেভারিট ফ্রান্স। সঙ্গে ছিল জার্মানি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি কেউ। বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।

নেদারল্যান্ডস ও ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছে চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের মতো দলগুলো। শুরুতে ক্রিস্টিয়ান এরিকসেনকে হারিয়ে ধাক্কা খাওয়া ডেনমার্ক মাথা তুলে দাঁড়িয়ে নিশ্চিত করেছে শেষ আটের টিকিট।

অসাধ্য সাধন করেছে ইংল্যান্ডও। ১৯৬৬ সালের পর বড় টুর্নামেন্টে জার্মানিকে নকআউটে হারাতে পারেনি তারা। সেই ইংলিশরাই শেষ ষোলোয় তাদের হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকা ইতালির সঙ্গে শিরোপার দাবি জানিয়ে রাখছে স্পেনও।

এখন কয়েকদিন বিরতি দিয়ে কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী শুক্রবার। প্রথম দিন মাঠে নামবে সুইজারল্যান্ড-স্পেন। পরের ম্যাচে মুখোমুখি হবে ইতালি-বেলজিয়াম।

এবার দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ও সূচি-

সুইজারল্যান্ড-স্পেন, সেন্ট পিটার্সবার্গ, আগামী শুক্রবার রাত ১০টা।

বেলজিয়াম-ইতালি, মিউনিখ, আগামী শুক্রবার রাত ১টা

চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, বাকু, আগামী শনিবার রাত ১০টা

ইউক্রেন-ইংল্যান্ড- রোম, আগামী শনিবার রাত ১টা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION