শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনা:এক দিনে আরও ১৩২ মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

ভয়েস নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে রাজধানীর গুলশান-২ নম্বর মোড়ে সেনা সদস্যদের তল্লাশি চৌকি।করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে রাজধানীর গুলশান-২ নম্বর মোড়ে সেনা সদস্যদের তল্লাশি চৌকি।

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩২ জন। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু একশ’র ওপরে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩২ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ১৪ হাজার ৭৮ জন।

এর আগে গতকাল (১ জুলাই) করোনাতে মারা যান সর্বোচ্চ ১৪৩। তারও আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যায় ১০৪ জন।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৪৮৩ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ৫০৯ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট আট লাখ ২৫ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ আর এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ৩৮৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৭১ হাজার ২৬০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯৯ হাজার ৭৩৪টি।

মারা যাওয়া ১৩২ জনের মধ্যে পুরুষ ৮১ জন আর নারী ৫১ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১০ হাজার ৪৯৬ জন আর নারী মারা গেলেন চার হাজার ২৮২ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ আছেন ৬৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২৪ জন করে, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে দুইজন করে, রংপুর বিভাগে নয়জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ছয়জন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৯ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২০ জন আর বাড়িতে মারা গেছেন ১৩ জন।সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION