মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চিলিকে হারিয়ে কোয়ার্টারে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

দশজন নিয়ে খেলেও কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। শনিবার (৩ জুলাই) সকালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে চিলিকে।

চিলির বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা গোল করে এগিয়ে নেন দলকে।

তবে গোল পাওয়ার পর দারুণ অস্বস্তিতে পড়ে আয়োজকরা। ৪৮ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় তিতের শিষ্যদের। কিন্তু দশজনের ব্রাজিলের বিপক্ষেও গোল পায়নি চিলি। তাতে পাকুয়েতার করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ব্রাজিলকে পৌঁছে দেয় সেমিফাইনালে।

ঘরের মাঠ নিল্টন সান্তোসে ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। এ সময় নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু তিনি মিস করেন। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসাসও। কিন্তু তিনি বারের ওপর দিয়ে মারেন।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা পাকুয়েতা মাঠে নামার ৬০ সেকেন্ডের মধ্যে গোল করেন। এ সময় সমন্বিত আক্রমণে বক্সের মধ্যে নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে ভলিতে গোল করেন পাকুয়েতা। তাতে এগিয়ে যায় ব্রাজিল।

৪৮ মিনিটের মাথায় চিলির ইউগেনিও মিনার মুখমণ্ডল ও ঘারে পা লাগিয়ে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন জেসাস। যদিও বলের দিকে নজর দিতে গিয়ে জেসাস খেয়ালই করেননি যে তার সামনে মিনা আছেন।

বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ব্রাজিলকে। দশজনের সুযোগ নিয়ে চিলি আক্রমণের ধার বাড়ায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION