মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শিরোপার মঞ্চে নেইমার চান আর্জেন্টিনাকে

খেলাধুলা ডেস্ক:
নেইমারের অসাধারণ নৈপুণ্যে পেরুকে হারিয়েছে ব্রাজিল। নিশ্চিত করেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকা ফাইনাল। লুকাস পাকুয়েতার জয়সূচক গোলে নেইমারের অবদান কম নয়। পেরুর তিন ডিফেন্ডারের মধ্য দিয়ে যেভাবে বল বের করেছেন, সেটি দুর্দান্ত। শিরোপার মঞ্চে নেইমার চাইলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে।

কোপা ফাইনালে সুপার ক্লাসিকোর মঞ্চ প্রায় প্রস্তুত। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা জয় পেলেই স্বপ্নের ফাইনাল। শিরোপার লড়াইয়ে নেইমার মুখিয়ে রয়েছেন বন্ধু লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথে নামার। নেইমার বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনাকে চাই। সেখানে আমার বন্ধু রয়েছে।
তাদের সঙ্গে আমি আনন্দ করতে চাই। ফাইনালে অবশ্য ব্রাজিলই জিতবে।’

বার্সেলোনায় পাঁচ বছর খেলেছেন মেসির সঙ্গে। সেখান থেকে পিএসজিতে নাম লেখালেও মেসির সঙ্গে বন্ধুত্বের বন্ধন রয়েছে অটুট। পিএসজিতেও নেইমারের রয়েছে আর্জেন্টাইন সতীর্থ- আনহেল ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION