বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

নেইমারকে মেসির বার্তা

খেলাধুলা ডেস্ক:

ফাইনালে উঠেই নেইমার জানিয়ে দিয়েছিলেন, প্রতিপক্ষ হিসেবে তিনি চান আর্জেন্টিনাকেই। মেসির বিরুদ্ধে খেলার আকাঙ্খা থেকে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন জানিয়েছিলেন নেইমার। কিন্তু ফাইনালে যখন আর্জেন্টিনা উঠেই গেলো, তখন তো আর সমর্থন চলে না। মাঠের বাইরে যতই বন্ধুত্ব থাকুক, মাঠে ঠিকই শত্রুতে পরিণত হবেন তারা দু’জন।

কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শ্যুট-আউটে ফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রতিপক্ষের সেরা তারকা নেইমারের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে দিলেন মেসি। নিজ দল নিয়ে কথা-বার্তা বলে বার্তাটা মেসি দিলেন নেইমারদেরই।

নিজ সতীর্থদের সতর্ক করে মেসি জানিয়ে দিয়েছেন, ফাইনালে ব্রাজিলকে হারানো হবে সবচেয়ে কঠিন। তবে তিনি আত্মবিশ্বাসী, ১৯৯৩ সালের পর এই প্রথম কোপা আমেরিকার শিরোপা জয়ের ব্যাপারে।

মেসি বলেন, ‘নেইমারকে নিয়ে ব্রাজিল সত্যিই কঠিন এক প্রতিপক্ষ। আমরা তাদের সম্ভাবনা এবং শক্তির জায়গাগুলো জানি। বিশেষ করে নেইমার ব্যক্তিগতভাবে কী করতে পারে, সে ব্যাপারেও আমাদের জানা আছে।’

নিজ দেশের হয়ে খেলা এবং শিরোপা জেতা মেসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে আমি সব সময়ই চাই জিততে। আমি সব সময়ই চাই নিজের সেরাটা ঢেলে দিতে। নিজের সর্বস্ব দিয়ে লড়াই করতে এবং সব সময়ই লড়াই করি শিরোপা জেতার জন্য।’

তবে জয়-পরাজয় যাই হোক, ইতিবাচক থাকার চেষ্টা করবেন মেসি। সেটাই জানিয়ে দিলেন। তিনি বলেন, ‘আমরা হারি কিংবা জিতি, আমরা কোপা আমেরিকায় দারুণভাবে এগিয়েছি। এবার আবারও একই অবস্থায় এসে পৌঁছেছি। শুধু তাই নয়, এবার যে দলটি রয়েছে, তারা শিরোপা জেতার দাবি রাখে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION