শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

প্রতীক্ষার পর হালদায় ডিম ছেড়েছে মা মাছ

ভয়েস নিউজ ডেস্ক:

সাধারণত মার্চ-এপ্রিলে বজ্র-বৃষ্টি আর পাহাড়ি ঢল পেলে হালদায় ডিম ছাড়ে কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ।

বিগত দিনগুলোতে ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছিল না মা মাছেরা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢল মা মাছদের এনে দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ।

আজ শুক্রবার বৃষ্টিভেজা ভোরে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় ডিম ছাড়তে শুরু করে মা মাছগুলো।

সকাল থেকে হালদার পাঁচটি পয়েন্টে সেই ডিম সংগ্রহ শুরু করছেন সংগ্রহকারীরা।

বিশিষ্ট হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘উপযুক্ত পরিবেশ পেয়ে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছগুলো। অন্যান্য সময় কয়েক ঘণ্টা ডিম পাওয়া গেলেও এবার দীর্ঘ সময় ধরে মাছগুলো ডিম ছেড়ে যাচ্ছে।’

হালদার নাপিত্যের ঘোনা, অংকরিঘোনা, আজিমের ঘাট, গড়দুয়ারা ও রামদাশমুন্সির হাট এলাকায় ৩০০ নৌকা নিয়ে প্রায় ৬৫০ জন ডিম সংগ্রহ করছেন বলেও জানান তিনি।

‘আমরা হিসাব রাখছি কী পরিমাণ ডিম সংগ্রহ করা হচ্ছে। ডিম সংগ্রহ শেষে পরিমাণ সম্পর্কে বলতে পারব,’ যোগ করেন ড. কিবরিয়া। সূত্র:দ্যা ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION