মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দঃ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয় আইরিশদের

খেলাধুলা ডেস্ক:

দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে হারালো আয়ারল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে আইরিশদের এটি প্রথম জয়। এই জয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষ পাঁচে উঠে এলো আয়ারল্যান্ড।

অ্যান্ডি বালবির্নির দারুণ শতকে শুধু ইতিহাসই গড়েনি আয়ারল্যান্ড; তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলো তারা। মঙ্গলবার (১৩ জুলাই) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে আড়াইশ রান (২৪৭) করার আগেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

পল স্টার্লিং-অ্যান্ডি বালবির্নিতে দারুণ শুরু করে আইরিশরা। ত্রিশ পেরোনোর আগেই (২৭) স্টার্লিং ফিরলেও বালবির্নি থামেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেই (১০২)। হ্যারি ট্যকটর ৭৯ রানে বড় পুঁজিতে সহায়তা করেন।

১১৪ বলে ১০টি চার ও ২টি ছয়ে সেঞ্চুরির দেখা পান বালবির্নি। এটা তার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। অন্যদিকে হ্যারি মাত্র ৬৮ বলে ৭৯ রান করেন।

২৯১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় আফ্রিকা। দ্রুত ফেরেন অ্যাইডেন মার্করাম (৫) ও অধিনায়ক টেম্বা বাভুমা (১০)। তবে এক প্রাত আগলে রাখেন জান্নেমান মালান। রসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে ১০৮ যোগ করে এনে দেন স্বস্তি। তবে এটাই শেষ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচের ৯ বল বাকি থাকতে অল আউট হয়ে শেষ পর্যন্ত হারতে হয় আইরিশদের কাছে।

৯৬ বলে সর্বোচ্চ ৮৪ রান করেন মালান। ৪৯ রান করেন ডুসেন। আর ডেবিড মিলারের ২৪ ছাড়া কেউ ২০ রানের ঘর পেরোতে পারেননি। আইরিশদের হয়ে মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও অ্যান্ডি ম্যাকব্রিন নেন ২টি করে উইকেট। ম্যনা অব দ্য ম্যাচের পুরষ্কার পান বালবির্নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION