শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

স্বাস্থ্যবিধি নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না: ওবায়দুল কাদের

ওবাইদুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না। মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিষ্কৃতির কার্যকর পথ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না, উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে।

তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতারা।

করোনার সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনও দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

সেতুমন্ত্রী বলেন, এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন ।

তিনি বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির। ঈদ সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, একটি মতলবি মহল সব সময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ও বিতর্কিত করতে ওঁৎ পেতে থাকে। তাই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগীদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে যেকোনও ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে। তিনি বলেন, মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে দুর্ভাবনার কোনও কারণ নেই। শেখ হাসিনা যতক্ষণ আছেন তাঁর নেতৃত্বের ওপর আস্থা রাখুন। এ দেশে সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতা নিয়ে যিনি অবিচল থাকেন তিনিই শেখ হাসিনা। তিনি বলেন, জীবন বাজি রেখে যিনি জনগণের মুখে হাসি ফোটান, তিনিই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION