মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জার্মানি অলিম্পিক ফুটবল দল বর্ণবাদের অভিযোগে মাঠ ছাড়লো

খেলাধুলা ডেস্ক:
বর্ণবাদের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদদের সবসময় সরব থাকতে দেখা যায়। ইউরোর ফাইনালে তিন ইংলিশ ফুটবলার ভক্তদের বর্ণবাদের শিকার হওয়াররেশ না কাটতেই এবার অলিম্পিক উপলক্ষে প্রীতি ম্যাচ খেলা চলাকালীন সমই ঘটলো এই ঘটনা।

অলিম্পিক ফুটবল শুরু হওয়ার আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-হন্ডুরাস। এই ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগেই জার্মানরা মাঠ ছাড়ে বর্ণবাদের অভিযোগ এনে।

দলের ডিফেন্ডার জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হওয়ায় মাঠ ছেড়ে যান জার্মানরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

১-১ সমীকরণে থাকা খেলাটি যাচ্ছিল শেষের দিকেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটায় আর সম্ভব হয়ে ওঠেনি খেলা।

জার্মানির সাবেক খেলোয়াড় ও অলিম্পিক দলের কোচ স্টেফান কুন্টজ বলেন, ‘যখন আমাদের একজন ফুটবলার বর্ণবাদের শিকার হন; তখন খেলার আর সুযোগ থাকে না।’

তবে হন্ডুরাস জাতীয় দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয় ‘এটা ভুল বোঝাবুঝি হয়েছে।’

২২ জুলাই বৃহস্পতিবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির অলিম্পিক যাত্রা। আর হন্ডুরাস লড়বে রোমানিয়ার বিপক্ষে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION