শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

বরাদ্দ পেলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ২৫ কোটি টাকা

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ২৫ কোটি টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাদ্দ দিয়ে জিও জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে (জিও) বিভিন্ন শ্রেণীর ৩২৭টি পৌরসভার অনুকূলে শুক্রবার এ বরাদ্দ দেয়া হয়।

কোভিট-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় প্রধানমন্ত্রী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন।

ইতোপূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি তুলে ধরার প্রেক্ষিতে এ অনুদান মঞ্জুর করা হয়।

সূত্র: বাসস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION