বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

করোনা কেড়ে নিল চট্টগ্রামের ১৮ জনের প্রাণ

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮ জন মারা গেছেন। যা এক দিনে সর্বোচ্চ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৩ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১১ জন জেলার বিভিন্ন উপজেলার। ২০২০ সালের ৮ মার্চ চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ এতো মানুষ মারা গেলেন।

ওই প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে করোনায় মোট ৯১৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়া উপজেলায় দুই জন, সাতকানিয়ার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারার ৬৭ জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডে ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৩ জন। বাকিরা চট্টগ্রাম মহানগর এলাকার। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION