শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা যেন নতুন ট্র্যাজেডি নিয়ে না আসে: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের;ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক: সূত

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় সংক্রমণ-মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি নিয়ে না আসে।

শনিবার নিজের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলজ পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন,করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার।

ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের অমানিশায় মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সঙ্গে রয়েছে। সাহস ও মনোবল নিয়ে করোনা মোকাবেলা করতে হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ঈদকে সামনে রেখে বাড়ি যেতে পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ। সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে।

এ সময় ঈদের প্রাক্কালে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

করোনা সংকটকালে দেশের উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে গণমাধ্যমে এমন প্রতিবেদনের জবাবে তিনি বলেন, পদ্মা সেতুসহ দেশের অন্যান্য মেগা প্রকল্পের কাজ চলমান আছে।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION