বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

আজ তিন বছরের জন্য পিএসজি’র সাথে চুক্তিতে যাচ্ছেন মেসি

বার্তোমেউ ও মেসি।

খেলাধুলা ডেস্ক:
তিন বছরের চুক্তি হতে যাচ্ছে লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। তাতে শেষ বছরটা ঐচ্ছিক।

বছরে বেতন পাবেন তিনি ৪০ মিলিয়ন ইউরো। রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো নেইমারের বেতনের চেয়ে যা পাঁচ মিলিয়ন ইউরো বেশি।

এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম লে’কিপ।
তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো মুখ খুলছে না।

পরশু রাতে কাতারের আমির, যিনি পিএসজির মালিক, তার ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি টুইট করেন যে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার কথাবার্তা চূড়ান্ত। খুব শিগগিরই ঘোষণা আসছে।
পরে অবশ্য ক্লাবের গণসংযোগ অফিস থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে। তবে সেটিও আসলে মেসির পিএসজির জার্সি পরতে যাওয়ার গুঞ্জন থামাতে পারছে না একেবারে।
খবর অনুযায়ী, আজই (রোববার, ০৮ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরশু মেসিকেই দেখা যেতে পারে পিএসজিতে। আর্জেন্টাইন তারকা অবশ্য আজ ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন। সেটি বিদায়ী সংবাদ সম্মেলন নাকি আরো কোনো চমক বাকি আছে কে জানে!

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION