সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার ভাবনা বিসিবি’র

খেলাধুলা ডেস্ক:

অক্টোবরে ঘরোয়া ক্রিকেট ফেরানোর ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরবেন ক্রিকেটাররা। এরপর ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করার পরিকল্পনা। সেটাও মধ্য জানুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে।

তবে করোনা পরিস্থিতিতে বিদেশী ক্রিকেটারদের পাওয়া না গেলে বিসিবি কি করবে? বিপিএল কি পিছিয়ে দেবে নাকি স্থানীয় খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করবে? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বিদেশী ক্রিকেটার পাওয়া না গেলে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে একটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে সেটা বিপিএল হবে না। সেক্ষেত্রে ঢাকা লিগেরও পরিকল্পনা আছে বিসিবির।

শুক্রবার নাজমুল হাসান বলেন, ‘বাইরে থেকে যদি ভালো খেলোয়াড় না আনতে পারি তাহলে তো এটাকে বিপিএল বলা যাবে না। তখন হয়তো আমরা নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলতে পারি। আমাদের সময়, জায়গা রাখা আছে, পরিকল্পনা করা আছে। এখন পরিস্থিতির ওপর সব নির্ভর করছে।’

২০২০ সালে সবশেষ বিপিএল আয়োজন করেছিল বিসিবি। সেবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস। করোনা পরিস্থিতিতে দেড় বছর ক্রিকেট বন্ধ ছিল। এরপর বিসিবি তিনটি দল নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও পাঁচ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল। এরপর ১২ দল নিয়ে আয়োজন করা হয় ঢাকা প্রিমিয়ার লিগও। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আয়োজিত প্রতিটি টুর্নামেন্টই বেশ জমজমাট হয়েছিল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION