সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরতির পর সংসদ আবার শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

৯ দিন বিরতির পর সংসদের মুলতবি হওয়া বৈঠক মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বরাবরের মতো বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত নেই। তিনি অসুস্থ বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত রয়েছেন।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়।

গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের শোক প্রস্তাব আনা হয়েছে। এরপর রীতি অনুযায়ী সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে। তার জীবনীর ওপর আলোচনা হচ্ছে।

এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। এদিন পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে ছিলেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে আছেন। এজন্য দীর্ঘ এই মুলতবি। অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে এজন্য শুক্রবারও বিকেলে সংসদের বৈঠক চালানো হয়েছিল।

অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়। পরদিন (৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION