সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো কাজে সফল হতে যা করবেন

ধর্ম ডেস্ক:
আমাদের জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ কাজে বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যদি আমরা চূড়ান্ত সফলতা নিশ্চিত করতে চাই, তাহলে দুটি কাজ করতে হবে। একটি হলো সংশ্লিষ্ট কাজ শুরু করার আগে, আরেকটি হলো কাজ শেষ হওয়ার পরে।

কাজ শুরু করার আগে যে কাজটি করতে হবে সেটি হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা। আল্লাহর ওপর ভরসা বা নির্ভরতা আল্লাহর ওপর ইমানের অংশ। যে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর অসীম ক্ষমতায় বিশ্বাস করে, সে যে কোনো কাজে, বিপদ-আপদে ও সুখে-দুঃখে আল্লাহর ওপরই ভরসা করবে এটাই স্বাভাবিক। তাই একজন মুমিনের আবশ্যিক বৈশিষ্ট্য আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল।

আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। (সুরা আনফাল: ২)

আরেক আয়াতে সব কাজে আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই। আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে, তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনরা ভরসা করে। (সুরা আলে ইমরান: ৫৯, ৬০)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো কাজ করার ব্যাপারে তুমি ভেবে-চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে থাকো, তাহলে আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালবাসেন। (সুরা আলে ইমরান: ১৫৯)

সুতরাং যে কোনো কাজ শুরু করার আগে নিজের দিক থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর ওপর ভরসা করুন। মনে মনে আল্লাহকে বলুন, হে আল্লাহ আমি আপনার ওপর ভরসা করে কাজটি শুরু করছি। আপনি সফলতা দান করার মালিক।

কাজ শেষ হওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হলো, ওই কাজের যে ফলাফলই আসুক না কেন, সেই ফলাফলে সন্তুষ্ট থাকতে হবে। নিজেকে বোঝাতে হবে, সবই আল্লাহর নির্ধারণ। আল্লাহ যেমন সফলতা দান করেন, ব্যর্থতাও তারই দান। অনেক সময় ব্যর্থতা হয় সাময়িক। আল্লাহ তার নির্ধারিত সময়সীমা অনুযায়ী সফলতা দান করেন।

আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। (সুরা তালাক: ৩)

বিপদ-আপদ আল্লাহর ইচ্ছায়ই আপতিত হয় ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। (সুরা তাগাবুন: ১১)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, জমিনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন মসিবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। (সুরা হাদিদ: ২২)

আল্লাহর ফয়সালায়, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর নির্ধারণের ওপরে যখন বান্দা সম্পূর্ণরূপে রাজি ও সন্তুষ্ট থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে সেই কাজের উত্তম থেকে উত্তম পরিণাম দেখাবেন এবং সে দেখতে পাবে কীভাবে সে সৌভাগ্য অর্জন করছে, ইনশাআল্লাহ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION