সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ওয়ালটন প্রথম জাতীয় ফুটভলি প্রতিযোগিতার ফাইনালে আনসার ও পুলিশ

ক্রীড়া প্রতিবেদক:
‘ওয়ালটন প্রথম জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২১’ উভয় বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল শনিবার ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ২-১ সেটের ব্যবধানে সাউথ পয়েন্টকে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে বাংলাদেশ আনসার একই ব্যবধানে আলতাফ হোসেন স্মৃতি সংসদকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।

এদিকে নারী বিভাগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে হারায় আলতাফ হোসেন স্মৃতি সংসদকে। আর বাংলাদেশ আনসার ২-১ সেটে হারায় মিরপুর ক্লাবকে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। থাকবে ব্যক্তিগত পুরস্কারও।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION